দু'দিকের খুঁটির সঙ্গে বাঁধা দুটো লম্বা দড়ি আর তাতে ঝোলানো ঝাঁটা-জুতো! ঠিক এভাবেই লাভপুরের সোমডাঙ্গা এলাকায় ভাজপা প্রার্থীকে 'অভ্যর্থনা' জানালো গোটা গ্রাম - The News Lion

দু'দিকের খুঁটির সঙ্গে বাঁধা দুটো লম্বা দড়ি আর তাতে ঝোলানো ঝাঁটা-জুতো! ঠিক এভাবেই লাভপুরের সোমডাঙ্গা এলাকায় ভাজপা প্রার্থীকে 'অভ্যর্থনা' জানালো গোটা গ্রাম

 




দি নিউজ লায়ন;   দু'দিকের খুঁটির সঙ্গে বাঁধা দুটো লম্বা দড়ি আর তাতে ঝোলানো ঝাঁটা-জুতো! ঠিক এভাবেই লাভপুরের সোমডাঙ্গা এলাকায় ভাজপা প্রার্থীকে 'অভ্যর্থনা' জানালো গোটা গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, লাভপুরে তারা শান্তিতে আছেন। তৃণমূল সরকারের আমলে অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিজেপি এখানে অশান্তি পাকাতে চাইছে। তাই তাদের গ্রামে কোনভাবেই স্বাগত জানানো হবে না। তবে কোন হিংসাত্মক আন্দোলন নয়, অভিনব ভাবে ঝাঁটা-জুতো ঝুলিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা।


 স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে লাভপুর বিধানসভা এলাকার পারুই থানার সোমডাঙ্গায় ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। সেখানেই গ্রামে ঢোকার মুখে সাধারণ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তবে অন্যান্য এলাকায় যেমন কালোপতাকা দেখিয়ে বা প্রার্থীর পথ আটকে বিক্ষোভ হচ্ছে তেমন এখানে হয়নি বরং একেবারে শান্তিপূর্ণভাবে গ্রামে ঢোকার পথে দড়ি দিয়ে তাতে ঝাঁটা-জুতা ঝুলিয়ে ভাজপা প্রার্থীকে 'স্বাগত' জানানো হয়। গোটা ঘটনায় কার্যত হতবাক হয়ে যান বিজেপি প্রার্থী। পরে অবশ্য তিনি বলেন, গোটাটাই তৃণমূলের চক্রান্ত।


  ভয় দেখিয়ে নাকি এইসব করা হয়েছে। কিছুক্ষণ পরে অবশ্য মেজাজ হারিয়ে তিনি বলেন, যারা জুতো ঝুলিয়েছে  ২ মে ফল বেরোনোর পর সেই জুতো তাদেরই মাথায় নিতে হবে। তবে তৃণমূলের দাবি, স্থানীয় গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই বরং বিজেপি প্রার্থী যেভাবে হুমকি দিয়েছেন বিষয়টি তারা প্রশাসনকে জানাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.